শিরোনাম:
●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত- ২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত- ২০
৭১৫ বার পঠিত
বুধবার ● ৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত- ২০

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়রাম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুসহ তার লোকজনের বিরুদ্ধে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ ঘটনায় উভয় পক্ষে ২০ জন আহত হয়েছেন। এদিকে রাজুর নেতৃ্ত্বে  হামলা তাদের ৯-১০জন জন নেতা কর্মী আহত হওয়ার দাবি করেছে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। অন্য দিকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোকজন অতর্কিত তাদের হামলা করে আওয়ামিলীগের ১৩ জন নেতা কর্মী আহত করা হয়েছে বলে দাবি করছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আশরাফ উদ্দিন রাজন রাজু।

মঙ্গলবার (২মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানিয়েছেন, ঘটনার পরে আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন, কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু, সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শরীফ, ছাত্রলীগ কর্মী মো. ইমন। এসময় আরো ৬ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহবান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ।
বেলা সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় তারা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এসময় হঠাৎ করে আশরাফ উদ্দিন রাজন রাজুর নেতৃত্ব মোটরসাইকেলবাহী একদল লোক এসে তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলে। এনিয়ে মোটরসাইকেল আরোহীদের সাথে হট্টগোল শুরু হওয়ার এক ফাঁকে মানববন্ধনকারীদের ওপর তারা হামলা করে। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ৭-৮ জন আহত হয়।
তোরাবগঞ্জ বাজারের স্থানীয় কয়েকজন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম কমলনগরে আগমন উপলক্ষে মোটরসাইকেল বহরযোগে তাকে স্বাগত জানাতে ২৫-৩০টি মোটরসাইকেল লক্ষ্মীপুর যাচ্ছিলেন। তোরাবগঞ্জ বাজারে পৌঁছলে ছাত্রলীগের লোকজন তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
হাসপাতালে চিকিৎসকধীন উপজেলা আওয়ামীলীগের সদস্য আশরাফ উদ্দিন রাজন রাজু বলেন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম কমলনগরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধান কাটা কর্মসূচিতে যোগদানের কথা থাকায় আমরা তাকে আনতে মোটরসাইকেলের বহর নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলাম। তোরাবগঞ্জ বাজারে কৃষকলীগ,  স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের লোকজন আমাদের পথ আটকিয়ে আমাদের অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৩-১৪জন লোক আহত হয়। এছাড়া আমাদের ১৫-২০টা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাদের ব্যবহৃত ১০-১৫টি মোটরসাইকেলটি ভাঙচুর করে।

এদিকে হামলার প্রতিবাদে বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে একটি  ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদ পলোয়ান, সদস্য সচিব দোলন কৃষকলীগের সদস্য সচিব আনোয়ার হোসেন সিয়াম এ সমাবেশের নেতৃত্ব দেন। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানায়, তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। তবে পুরোপুরি জেনে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহামদ সোলায়মান জানান ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

আর্কাইভ