মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস (সেলিম ভূঁইয়া গ্রুপ)এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে সভাপতি, চর লরেন্স উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনকে সাধারণ সম্পাদক এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম কালামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। গত সোমবার (১০ আগস্ট) লক্ষ্মীপুর ঐতিহ্য কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় এ কমিটি অনুমোদন করেন কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ও লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা কমিটির সাধারন সম্পাদক আওলাদ হোসেন কচি।
বাংলাদেশ শিক্ষক সমিতির-বাশিস কমলনগর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক দোলন বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষকরা বিভিন্ন বৈষম্যের শিকার। আমরা শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এছাড়া এ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এ কমিটি।





কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা 