শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
৮৯ বার পঠিত
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন

‎নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারের পাঠাগরের নিজস্ব কার্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব এ্যাড মিলন মন্ডলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের লক্ষ্মীপুর জেলার আহবায়ক এম এ মজিদ,  কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, বিশিষ্ট কবি শামিম পাটোয়ারী,  হাজিরহাট মিল্লাত সরকারি একাডেমির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান,ও সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ডা. প্রভাকর মন্ডল প্রমুখ।

‎





আর্কাইভ