শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎
২৩৫ বার পঠিত
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে আজাদ উদ্দিন (৩৮)নামে এক ব্যবসায়িকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কমলনগর থানায় অপহরণের শিকার আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হাজিরহাট ইউনিয়নের আহসান উল্লাহর ছেলে  ইয়াবা কারবারী মনির হোসেন রাসেল (৩০), জামাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান বাপ্পি (২৫), ও সিএনজি চালক ওমর ফারুক (৩২)কে আসামী করা হয়। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আজাদকে অপহরণ করা হয়। পরে ওই দিন রাতে আড়াই লাখ টাকা মুক্তিপনে তাকে উদ্ধার করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তবে মুক্তিপনের বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি আজাদের পরিবার।

‎জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় ইয়াবা কারবারী মনির হোসেনের নেতৃত্বে ৪-৫ জন যুবক সিএনজি চালিত অটোরিকসা করে তার দোকানের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে আড়াই লাখ টাকা মুক্তিপনে ওই দিন রাতে আজাদকে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পাশে বেঁড়ীবাধের ওপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। আজাদ উপজেলার চরফলকন ইউনিয়নের আবদুল হকের ছেলে।

‎অপহৃত আজাদ উদ্দিন বলেন, আমি প্রতিদিনের ন্যায় সকালে এসে দোকান খোলার জন্য হাজিরহাট বাজারে আমার দোকানের সামনে এসে দাড়াই। হঠাৎ মনির ও বাপ্পী আমাকে ধাক্কা দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়। ওই সময় সিএনজিতে আগ থেকে বসে থাকা ৩-৪জন লোক আমাকে দ্রুত চলে যায়। বিষয়টি দেখে বাজারের অন্য ব্যবসায়িরা এগিয়ে আসলে তখন অপহরণকারীরা আমি বিষপান করেছি; আমাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এ কথা বলে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায় । পরে আমাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নোয়াখালীর করমুল্লাহ এলাকায় এক বাড়িতে নিয়ে মারধর করে এবং কয়েকটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে গভীর রাতে তারা আমাকে ফজুমিয়ারহাটের পাশে বেঁড়ীর উপর রেখে পালিয়ে যায় তারা।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার সাব ইন্সপেক্টর (এসআই)  ফারুক হোসেন বলেন, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। আমরা  একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎





আর্কাইভ