শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খুলনা » কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
প্রথম পাতা » খুলনা » কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে এক অসহায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। উপজেলার চরলরেন্স ইউনিয়নের মোহাম্মদ হাওলাদার বাড়িতে এ দখলের ঘটনা ঘটে। জমির মালিকরা কেউ বাড়িতে না থাকায় প্রায় ২০শতক জমি দখলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। জমির কিছু অংশে গত এক মাস থেকে ভবন নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দখলদাররা । খবর পেয়ে প্রকৃত জমির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা থেকে এসে বাধা দিলে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

‎জানা যায়, ১৯৮৫ ইং সনে শহীদ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের তিন ছেলে ইকবাল হোসেন,  মাোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ সহিদ উদ্দিনকে তাদের দাদা মৃত মোহাম্মদ নুর মিয়া হাওলাদার নিজ বাড়িতে চরলরেন্স মৌজার ডিয়ারা জরিপের ৫৯০, ৫৯১, ৫৯৪, ৫৯৬, ৭৪১, নাম্বার খতিয়ানের বিভিন্ন দাগে  ২১ শতক জমি দান কবলা করে দেন। একই সাথে তাদের বাবার সম্পত্তিও রয়েছে। তারা দীর্ঘদিন থেকে ঢাকায় অবস্থান করায় বাড়িতে তাদের জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো। নাসির ও তার ভাই ইকবাল হোসেন মাঝে মধ্যে বাড়ি এসে তাদের জমি দেখা শুনা করেন। গত এক মাস আগে তাদের এক চাচাতো বোন রেহেনা আক্তার ডলি ওই জমি দখলে নিয়ে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন।  খবর পেয়ে জমির মালিক নাসির উদ্দিন এলাকায় এসে বাঁধা দেয়।  বিষয়টি নাসির বাড়িতে তাদের আত্মীয়-স্বজনদের জানানলে ডলি এখন কাজ বন্ধ রাখে।

‎এ বিষয়ে জমির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা শহীদ বীর মুক্তিযোদ্ধার শন্তান। পরিবারের সবাই ঢাকাতে অবস্থান করায় রেহানা আক্তার ডলি সুযোগ বুজে আমাদের জমি দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করে। রেহেনাকে তার ভাই হারুনুর রশিদ ও আরেক বোন জোবেদা বেগম শিরী সহযোগিতা করছেন। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়াও আমি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের উপর জুলুমের সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।

‎এদিকে রেহেনা আক্তার ডলি বলেন, আমার স্বামীর কোন সম্পত্তি না থাকায় আমি বাবার বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছি। এখন আমি আমার বাবার জায়গাতে ঘর তুলতে গেলে নাসির বাঁধা দেয়। আমিতো আমার বাবার সম্পত্তিতে ঘর করছি; এখানে নাসিরেরতো সমস্যা থাকার কথা নয়।





খুলনা এর আরও খবর

আর্কাইভ