শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
২৩ বার পঠিত
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

ওমানে সৈয়দ জামান (৫৫) নামে এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে দেশটির আল বুরামি শহরের নিজ কর্মস্থলে স্ট্রোক করে মারা যান তিনি। সৈয়দ জামান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার তমিজ উদ্দিন বকসির ছেলে। বাড়িতে তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।

‎জানা যায়, ১০ বছর আগে পরিবারের অভাব গোছাতে ওমানে পাড়ি দেন সৈয়দ জামান। দীর্ঘদিন প্রবাসে থেকেও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে পারেনি সে। বাড়িতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। হয়ত পরিবারের কথা চিন্তা করে মানুষিক চাপ সইতে না পেরে কর্মস্থলে স্ট্রোক করে মারা যান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সৈয়দ জামানের মরদেহ দ্রুত দেশে পাঠাতে সরকারের কাছে জোর দাবি জানান তার পরিবার।





আর্কাইভ