মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
শিক্ষার মানোন্নয়নে লক্ষ্মীপুরের কমলনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি এ অভিভাবক সমাবেশের আয়োজন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমলনগর, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, অভিভাবক মাইনুল ইসলাম, আবুল খায়ের, সহকারি শিক্ষক রোকেয়া বেগম, মাইন উদ্দিন হিরন ও কৃতি শিক্ষার্থী তাহফিমুল ইসলাম প্রমুখ ।
হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন জানান, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে অভিভাবকদের সচেতন করতে প্রতি বছর দু’টি অভিভাবক সমাবেশ করেন তারা। নবম ও দশম শ্রেণির জন্য একটি এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সমাবেশ করা হয়। এতে করে প্রতি ক্লাসে শিক্ষার্থী অবস্থান এবং বার্ষিক ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে বক্তারা, শিক্ষার পরিবেশ ফেরাতে শিক্ষকদের নৈতিক মূল্যবোধ থাকা প্রয়োজন এবং কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি নজর রাখতে অনুরোধ করেন।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 