মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে শহরে নকল ঘি, বিভিন্ন প্রসাধনী, ভেজাল খাদ্যের একটি গোডাউনে অভিযান দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় রাজকুমার চৌধুরী নামে ওই গোডাউনের মালিকের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে সুমন চন্দ্র সাহার নামে আরেক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যদের সহায়তায় শহরের দক্ষিণ তেমুহনী সংলগ্ন সমসেরাদ গ্রামের সাহাবাড়ি ও রাতে শহরের শাখারী পাড়া এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এ দন্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দক্ষিণ তেমুহনী এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে রাজ কুমার নকল ঘি ও বিভিন্ন ধরণের কসমেটিকস বিক্রি করে আসছেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তার প্রতিষ্ঠান থেকে সুমন ব্যান্ডের ৬৫ কোটা, টগর ব্যান্ডের ৩৬ কোটা ও লেভেলহীন ৮ কোটা নকল ঘি ও বিভিন্ন ধরনের নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে নকল ঘি গুলো বিনষ্ট করা হয় এবং কসমেটিক পণ্যগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রাজ কুমারের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজ কুমার রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।
এদিকে রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাখারী পাড়াতে এসআর ব্রাদার্স নামীয় একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিম্নমানের খাদ্যপণ্যের ব্যবসা এবং অনুমোদনহীন ও মানহীন পণ্য বিভিন্ন দোকানে বিক্রি করে। ফলে নিরাপদ খাদ্য আইনে ডিলার সুমন চন্দ্র সাহার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সুমন ওই এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, সদর পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও রামগতি পরিদর্শক আবুল হাসনাত এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 