শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
২২ বার পঠিত
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ আরাফাত সায়েম রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তার দম্পতির একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা তাদের বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়।

পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনেও বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তাদের সন্ধান পাইনি। আমরা সন্তানদের নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। তারা আরও বলেন, সন্তানদের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাদের কোথাও দেখে থাকলে বা তাদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সদস্য অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তারা। এদিকে, নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই শিক্ষার্থীর ছবি ও পরিচয় দিয়ে তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা কৃতজ্ঞ থাকবেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় পৃথক জিডি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের সন্ধান ও উদ্ধারে পুলিশ কাজ করছে।’





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ