শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনা নদীর বাঁধের জিও ব্যাগ রক্ষার দাবিতে কমলনগরে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনা নদীর বাঁধের জিও ব্যাগ রক্ষার দাবিতে কমলনগরে বিক্ষোভ
৮৮৭ বার পঠিত
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেঘনা নদীর বাঁধের জিও ব্যাগ রক্ষার দাবিতে কমলনগরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ডাম্পিং করা জিও ব্যাগগুলো রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) জুম আর নামাজের পর উপজেলার হাজিরহাট বাজারে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদের বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ান।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি তোলেন কমলনগর-রামগতি উপজেলা রক্ষার জন্য ৩১শ কোটি টাকার নদী বাঁধের জন্য ডাম্পিংকৃত জিওব্যাগের ওপর নৌকা নোঙর করা যাবে না। জিওব্যাগ ডাম্পিং এলাকায় বাগদা চিংড়ি ধরা বন্ধ করতে হবে। ধুমপানের পর সিগারেটের আগুন দিয়ে জিও ব্যাগ নষ্ট করা বন্ধ করতে হবে। এরজন্য নদী বাঁধ শেষ না হওয়া পর্যন্ত জিও ব্যাগ রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েনের দাবি জানান বিক্ষুব্ধরা।
স্থানীয়রা জানায়, কমলনগর উপজেলার প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধির শেল্টারে বাগদা চিংড়ির রেণু শিকার করছে জেলেরা। এটি নিষিদ্ধ হলেও প্রশাসন থেকে কোন অভিযান চালানো হচ্ছে না। এতে বাগদার রেনু শিকারের জালের খুঁটির সঙ্গে জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে জোয়ারে জিও ব্যাগের ভেতরের বালু ধুয়ে যায়। এভাবে প্রতিনিয়ত অসংখ্য জিও ব্যাগ নষ্ট হচ্ছে। এজন্য চিংড়ি রেনু ধরা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে নদী ভাঙন কবলিত মানুষজন।





চট্টগ্রাম এর আরও খবর

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎

আর্কাইভ