শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে চার দিন পর নিখোঁজ কিশোর মাসুম(১৭)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে।
এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।
জানা যায়, গত বুধবার মাসুম তার পুরনো বন্ধু ১৪জন মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। বেলা ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম তার দুই বন্ধু নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসছে তারা।
নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 