শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
২৪৫ বার পঠিত
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের  বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে চার দিন পর  নিখোঁজ  কিশোর মাসুম(১৭)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন জাজিরা এলাকার নুর উদ্দিনের ছেলে।

‎এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর  চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

‎ জানা যায়, গত বুধবার মাসুম তার  পুরনো বন্ধু ১৪জন মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে  জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। বেলা ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম তার দুই বন্ধু  নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে  তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়।  পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসছে তারা।

‎নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও  সন্ধান পাওয়া যায়নি।

‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।





আর্কাইভ