শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
৪৭১ বার পঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাঁধা দিয়েছেন আগের পরিবারের সন্তানরা। এ ঘটনায় তোপের মুখে লাশ রেখে পালিয়ে যায় পরের পরিবারের ছেলে সোহেল। সোমবার দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডের মৃত রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, সোমবার ভোররাতে চর লরেন্স ইউনিয়নের রুহুল আমিন দীর্ষদিন অসুস্থতার পর মৃতবরণ করেন। মৃত রুহুল আমিন দুই বিয়ে করেন। আগের স্ত্রীর বিবি হনুফাকে রেখে পরে রিজিয়াকে বিয়ের পর থেকে আগের স্ত্রী ও ওই পরিবারের সন্তানদের কোন খোজ খবর নেয়নি রুহুল আমিন। এর মধ্যে রুহুল আমিনের মালিকানা প্রায় ৬ একর সম্পত্তি রিজিয়ার সন্তানদের নিয়ে ভোগ করতে থাকে। এর পর সকল সম্পত্তি পরের সংসারের রিজিয়ার ছেলে সোহেল বিভিন্ন কৌশলে নিজের কব্জায় নিয়ে যায়। রুহুল আমিন মৃত্যুর খবর শুনে প্রথম সংসারের সন্তান মোফাশ্বেরা বেগম, নাসিমা আক্তার শরীফসহ সবাই বাবার সম্পত্তির হিসাব চাইলে অভিযুক্ত সোহেল সবাইকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্ত সোহেলের কাছে বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির হিসাব চাইলে সে কোন সম্পত্তি দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায় বাবার লাশ উঠানে রেখে পালিয়ে যায় সোহেল।

‎এ বিসয়ে অভিযুক্ত সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার কোন সম্পত্তির আমার কাছে নাই এবং তারা যদি লাশ দাফন করতে না দেয় আমার কোন আপত্তি নাই।

‎ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, সিদ্দিক উল্যা, শরিফ জানান, রুহুল আমিনের অনেক সম্পত্তি ছিলো। আগের পরিবারের কোন ছেলে মেয়েকে কোন সম্পত্তি না দিয়ে সব সম্পত্তি সোহেল দখল করে রেখেছে। এছাড়াও এলাকার কিছু মানুষের কাছে জমি বিক্রি করে টাকা নিয়ে রেজিষ্ট্রেশন করে দেয় নি।

‎চর লরেন্স ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য আব্দুল খালেক জানান, একজন মানুষ মৃত্যুরপর দাফনে বাঁধার কবর শুনে এসে দেখি মৃত্য রুহুল আমিনের দুই পরিবারের মধ্যে পরে পরিবারের ছেলে সোহেলের কাছে সম্পত্তির হিসাব চাইলে সে বসে সমাধান করতে রাজি হয়নি।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, এ।ধরনের ঘটনায় একটি অভিযোগ শুনেছি। আগে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ