শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুর- ৪ (রামগতি কমলনগর) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেছেন ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে সকল সরকারি ও বেসরকারি অফিস-আদালতে কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে চাই। শনিবার সকালে উপজেলা সদর হাজিরহাট বাজারের রাজ্জাক হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের উপস্থিতিতে তার নির্বাচনী ইশতেহার ঘোষণায় এ সকল কথা বলেন ।
তিনি তার নির্বাচনী এশতেহারে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী একটি নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে আমার আমাদের প্রিয় বাংলাদেশ। বার বার আমাদের সামনে পুরোনো বন্দোবস্তের রাজনীতি, যা দেশকে এগিয়ে নিতে এক বিরাট বাধা। ভোট একটি আমানত, এটি সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে ফিরে আসবে এক নতুন বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবেনা কোন দূর্নীতি, চাঁদাবাজী, দখলদারিত্ব, কিংবা নতুন কোন ফ্যাসীবাদ। সৎ, দক্ষ ও দেশপ্রেমিকদের নেতৃত্বে এ দেশকে গড়তে চাই আমরা।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে সংসদ সদস্য প্রার্থী। একটি ন্যায়, ইনসাফপূর্ণ ও ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে রামগতি ও কমলনগর নিয়ে আমার ইশতেহার ঘোষণা করছি।
নদী ভাঙ্গন রোধ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে Geo block Green belt পদ্ধতির মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করা। দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে নদী ও খালগুলোর স্বাভাবিক সংযোগ নিশ্চিত করা। ভুলুয়া নদী সংস্কার জলাবদ্ধতা রোধে ভুলুয়া নদী যথাযথ খনন, সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।
দুর্যোগ ব্যবস্থাপনায়- ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আধুনিকীকরণ, উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি ও সচেতনতা কার্যক্রম জোরদার করা।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে রামগতি কমলনগরে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কুটির শিল্প প্রসারের লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনা দেওয়া এবং বাজার বৃদ্ধির লক্ষ্যে কুটির শিল্পের মেলার আযোজন করা।
এ ছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীর জন্য কারিগরি বোর্ডের তত্ত্বাবধানে ব্যাসিক আইটি কোর্স নিশ্চিত করা। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগ্রহী যুবকদের পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা করা। সেক্টর ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা।ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশন আযোজন করার মাধ্যমে প্রতিভাবান তরুণদের প্রযোজনীয় সহায়তা প্রদান করা।
বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস সমস্যার নিরসনে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে রামগতি অঞ্চলে পাওয়ার গ্রিড স্থাপন করা। এ আর হাফিজ উল্লাহর লক্ষ রামগতি দক্ষিণ অঞ্চলের জন্য একটি ফায়ার সার্ভিস সাব-ইউনিট স্থাপন করা। এবং দুর্ঘটনা এড়াতে বাজার গুলোতে প্রয়োজনীয় আগুন প্রতিরোধক সামগ্রী প্রদান করা।
সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও গণসচেতনতা তৈরী করে একটি নিরাপদ, নৈতিক ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করা।
রামগতি ও হাতিয়ার মধ্যকার সীমানা বিরোধ বহু দিন চলছে। তিনি নির্বাচিত হলে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তি করবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের শয্যা বৃদ্ধিকরণসহ আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে উন্নত চিকিৎসাযন্ত্র স্থাপন করে প্রাথমিক পরীক্ষাসমূহ নিশ্চিত করা।
চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে দেশের স্বনামধন্য হাসপাতাল সমূহের সাথে CSR চুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে মাসিক চিকিৎসা ক্যাম্প স্থাপন করবেন এবং ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকসমূহকে আধুনিকায়ন করে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
ইভটিজিং, নারী নির্যাতন ও যৌন হয়রানি রোধে কঠোর ব্যবস্থা গ্রহন ও মনিটরিং সেল গঠন করা। এ ছাড়াও নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবেন তিনি।
কৃষি সম্প্রসারণে ক্ষেত্রে তার লক্ষ হচ্ছে -ছোট ও মাঝারি ধরনের এগ্রো খামারিদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারজাতের ব্যবস্থা করা। এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের বিনা সুদে ঋণের ব্যবস্থা করবেন তিনি । তিনি ইউনিয়ন উপজেলা এবং সকল সরকারি অফিসে নাগরিক হয়রানি বন্ধ করা এবং সেবা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা।বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও দুরারোগ্য রোগীদের ভাতা ও সরকারী সহায়তা সহজীকরণ এবং খাদ্যবান্ধব কর্মসূচী শতভাগ বাস্তবায়ন।
চরাঞ্চলে শুকনো মৌসুমে পানি সমস্যা নিরসনে গভির নলকূপ স্থাপনসহ লক্ষ্মীপুর-আলেকজান্ডার-সোনাপুর সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন, প্রয়োজনীয় ব্রিজ, কাল-ভার্ট নির্মাণ কারাই তার লক্ষ।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, বর্তমান আমীর মাওলানা আবুল খায়ের, সাবেক আমীর মাওলানা নুর উদ্দিন, ঢাকা মহানগর জামায়াত নেতা আবদুস সাত্তার সুমন ও রামগতির আমীর মাওলানা আবদুর রহিম প্রমুখ।





লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন পত্র বৈধ
কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু 