শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
৬২৪ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎---

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সমর্থিত এবং বিএনপিসহ সমমনা দলের জোটের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। রোববার  দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুপস্থিতিতে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ মোহাম্মদ হাফিজ উল্লাহর কাছ থেকে জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রবের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব,  সাধারণ সম্পাদক  হারুনুর রশিদ ডিলার, পাটারিরহাট ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, হাজিরহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক মোকতার হোসেন, উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক আবুল বাছেত খোকন, এম এ এহসান রিয়াজ, আকতার হোসেন ও জেএসডি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

‎মনোনয়ন পত্র সংগ্রহের সময় কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রবের পরে এ আসনে যারাই এমপি হয়েছেন; তারা উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেননি। তাই রামগতি-কমলনগরের সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির কথা চিন্তা করে বিএনপিসহ সমমনা দলগত জোটের পক্ষে তানিয়া রব প্রার্থী হচ্ছেন। আমরা শতভাগ আশা করছি, জন নেতা জনাব, আ স ম আবদুর রবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকল মানুষ আমাদের পক্ষে থাকবেন। এ সময় তানিয়া রবের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ