বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যডভান্স
![]()
ঢাকা : লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে বিএনপি নেতা আশরাফ উদ্দীন নিজানের সন্ত্রাসী বাহিনী কর্তৃক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
এক বিবৃতিতে তিনি বলেন “এই ন্যাক্কারজনক হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা নব্য ফ্যাসিবাদী। বাংলাদেশের জনগণই সেটি প্রতিহত করবে। এর আগে গত ০৮ ডিসেম্বর রামগতিতে একইভাবে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আজকে আবারও এমন হামলা করার সাহস পেয়েছে তারা। প্রশাসন যদি এখনই এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন নির্বাচনে সেটি আরও প্রকট আকার ধারণ করবে।”
উল্লেখ্য, কমল নগরের হাজির হাট থেকে নির্বাচনী সমাবেশ শেষে করে রামগতির হারুন বাজার এলাকায় গত ০৮ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে আজাদনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, রামগতি উপজেলা ছাত্রলীগ (জেএসডি)-এর সভাপতি আসিফুল ইসলাম রিয়াজ-সহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 