শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » এক্সক্লুসিভ » প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ
প্রথম পাতা » এক্সক্লুসিভ » প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ
৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) :  প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত  উপদেষ্টাদের মধ্যে অন্যতম একজন হলেন,  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।

‎অত্যন্ত মেধাবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ইসমাইল জবিউল্লাহর  জন্মস্থান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামে। তবে বর্তমান বাসস্থান লক্ষ্মীপুর পৌরসভায়।

‎সাবেক এ মেধাবি সচিব ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়ক।

‎শিক্ষক বাবার সন্তান  ইসমাইল জবিউল্লাহর প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়, রামগতির শান্তিরহাট প্রাইমারি স্কুল থেকে।  ১৯৬৫ সালে লক্ষ্মীপুর সামাদ একাডেমি থেকে ১১মত বোর্ড স্ট্যান্ড এবং ১৯৬৭ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ৩য় বোর্ড স্ট্যান্ড  করেন ইসমাইল জবিউল্লাহ।

‎১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং এলএলবি শেষ করে চৌমুহনী সরকারি এসএ কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৩ সালে পরীক্ষায় পাশ করে

‎১৯৭৭ সালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। তারপর ১৯৮৬ সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

‎১৯৯৩ সালে মালেশিয়ার কুয়ালালামপুরের কনসুলার এবং  ২০০২ সালে ফরিদপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পরে  ২০০৪ সালে নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব হন।  ২০০৫ সালে  অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাষ্ট্রপতির সচিব এবং তথ্য মন্ত্রনালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

‎এছাড়াও তিনি সৌদি আরবে অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর নির্বাহী পরিচালক, ইনফারটেকচার ডেভেলপমেন্ট কোম্পানী-ইডকল এর চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান, ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বিকল্প গর্ভনর, বিশ্বব্যাংক গ্রুপের বিকল্প চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ ২০২২ সালে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে  আইনজীবি হিসেবে নিবন্ধিত হন। বহুমুখী মেধাবী ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুর জেলার একজন শ্রেষ্ঠ সন্তান।





আর্কাইভ