শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » এক্সক্লুসিভ » আমার ঘরের ডাক্তার ও বিপদের বন্ধু ডা. আমান
প্রথম পাতা » এক্সক্লুসিভ » আমার ঘরের ডাক্তার ও বিপদের বন্ধু ডা. আমান
৯ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার ঘরের ডাক্তার ও বিপদের বন্ধু ডা. আমান

‎মোবাশ্বের আলম ভূঁইয়া

---

২ × ২ গুন করলে চার, ২+২ যোগ করলে চার, তেমনি সম্পর্ক ও মানবতা দুইটা মিলে একটি সমীকরণের নাম ডাক্তার আমান। এই ভদ্রলোককে নিয়ে আমার আজকের এই লিখা। ভদ্রলোক বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা। আমার সাথে এই ভদ্রলোকের পরিচয় ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর দিনকাল পত্রিকা অফিসে আসা যাওয়ার সুবাদে তখন থেকে সুসম্পর্ক। তখন তিনি আজকের মত গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত ছিলেন না। একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তেমনি আমারও ঢাকাতে তেমন বড় কোন সার্কেল ছিল না। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাইয়ের যেকোন লোক স্বাস্থ্য সেবার প্রয়োজন হলে আমি শরণাপন্ন হতাম এই পরোপকারী মানুষটার নিকট । কোন রোগীকে কোন ডাক্তারের কাছে দেখাতে হবে, কোন রোগীকে কোন হাসপাতালে নিতে হবে। সবকিছুর জন্য ঘরের ডাক্তার বিপদের বন্ধু নাম ডাক্তার আমান। বিপদে যে পাশে দাঁড়ায় সে তো আপনজন। আমি তাকে যত দেখি তত মুগ্ধ হই কৃতজ্ঞতার অংশ হিসেবে আজকের এইটুকু লিখা। ভদ্রলোকের এই মানবিক সহযোগিতা আমার রাজনীতির পথ চলাতে এবং জনপ্রতিনিধি হতে অনেক সহায়ক ভূমিকায় রেখেছে। বর্তমানে সে অনেক দায়িত্ববান এবং ব্যস্ত জীবন যাপন করেন তথাপিও যখন যে অবস্থায় প্রয়োজন মনে করি ঘরের ডাক্তার বিপদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়।যার সর্বশেষ দুটি উদাহরণ দিয়ে ভদ্রলোকের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করব (১)গত কয়েকদিন আগে আমার এলাকার এক যুবদলের কর্মী সড়ক দুর্ঘটনায় আহত হয় রাত তখন দেড়টা আমি সে কর্মীকে সাথে নিয়ে ঢাকায় রওয়ানা করে উনাকে ফোন করলাম রোগীটাকে কোন হাসপাতালে ভর্তি করব ? ভদ্রলোক জবাব দিল আপনি ঢাকায় এসে আমাকে কল করেন, আমি সবিনয়ে বললাম আমার আসতে ভোর রাত হয়ে যাবে আপনি আমাকে সিদ্ধান্ত দিয়ে ঘুমিয়ে পড়েন।তিনি প্রতিউত্তরে বললেন আপনি রোগী নিয়ে আগে ঢাকায় আসেন পরে দেখা যাবে আমি কি ঘুমাবো না জেগে থাকবো ? সত্যিই সে রাত জেগে অপেক্ষায় রইলো আমার রুগীর জন্য এবং যথারীতি ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করল। একেই বলে সম্পর্ক এবং মানবতা। তেমনি দ্বিতীয় আরেকটি ঘটনা গত সপ্তাহে ঢাকা মেডিকেলে আমার এক রোগীর সি সি ইউ প্রয়োজন আমি রোগীর বিস্তারিত জানিয়ে ঘুমিয়ে পড়ি। তিনি সারারাত জেগে আমার রোগিনীর বিস্তারিত খোঁজখবর নিয়ে চিকিৎসার সকল চেষ্টা করে রাত সাড়ে তিনটায় আমাকে জানায় রোগীর কন্ডিশন খুবই খারাপ ছিল মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সকাল বেলা ঘুম থেকে উঠে এই মেসেজ দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম ডাক্তার আপনি কি সারারাত ঘুমান নাই ? তিনি উনার স্বভাবজাত উত্তর দিলেন ঘুম তো সারা জীবনেই যাওয়া যাবে। আমি মুগ্ধ হয়ে আবার বললাম ঘরের ডাক্তার বিপদের বন্ধু মানবিক ডাক্তার আমান স্যালুট আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকার অসুস্থ মানুষের পক্ষ থেকে। মানবতার জয়েরমালা আপনার জন্য। ধন্যবাদ ডাক্তার।

‎-সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ ২৫৮, কুমিল্লা -১০





আর্কাইভ