সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্ড
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় গিয়াস উদ্দিন (৪০) নামে আহত এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে । রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে তার নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়। গিয়াস ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছোট ছেলে। এর আগের দিন শনিবার রাতে হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের দোকানের কর্মচারী এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে ইসমাইলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন গিয়াস।
ইসমাইল দীর্ঘদিন থেকে হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের ব্যবসা পরিচালনা করছেন। ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের সে বেপরোয়া হয়ে ওঠে। এর আগেও ইসমাইল অনেকের গায়ে হাত তুলেছেন। এ ঘটনায় ধামাচাপা দিতে একটি পক্ষ থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করছে বলে জানান এলাকাবাসী।
জানা যায়, গত শনিবার রাতে একই এলাকার বিএনপি নেতা ফরহাদ হোসেনে দোকানের কর্মচারী ইসমাইল হোসেনের সাথে গিয়াস উদ্দিনের সাথে পূর্বের বিরোধ নিয়ে কথা কাটা হয়। এক পর্যায়ে ইসমাইল গিয়াসকে এলোপাতাড়ি পেটায় এবং কয়েকটি আছাড় দেয়। এতে গিয়াস অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন রোববার রাতে নিজ বাড়িতে গিয়াসের মৃত্যু হয়।
এ দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন বলেন, গিয়াস আমার ভাগিনা। সে দীর্ঘদিন থেকে মানুষিকভাবে অসুস্থ। কিন্তু ইসমাইল তাকে কয়েকটি আছাড় দিয়েছে শুনেছি। বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, গিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা 