শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। ক্যাম্পে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয় জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
শনিবার( ২৯ আগষ্ট) সকালে স্থানীয় সাংসদ ও সংসদের হুইপ এবিএম আশরাফ নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
![]()
উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কমলনগর থানার ওসি মোঃ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ ।
হেল্প হ্যান্ডে ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান, স্থানীয় সংসদ সদস্য এবিএম নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 