বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অস্ত্রসহ মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রাম এলাকার গোলাম রহমান হাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত ডঃ জাহাঙ্গীর আলম প্রকাশ খোকনের ছেলে। ওই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চন্দ্রগঞ্জের মহিন নামের এক যুবক অস্ত্রসহ বাড়িতে অবস্থান করছেন গোপন সংবাদে অভিযান দেওয়া হয়। পরে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। অস্ত্র আইনে মামলায় মহিনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 