শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
২৫ বার পঠিত
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

---

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামির বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তন কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি।

রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, বামনী ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা আকবর হোসেন সম্রাট, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আইনাল ও পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম নিশাদ প্রমুখ।





আর্কাইভ