বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গৃহহীন অসহায় মমিন উল্লাহ ঘর দিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। নিজস্ব সহযোগিতায় জরাজীর্ণ ঘরের পরিবর্তে তার জন্য নতুন একটি হাফ-ওয়াল ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মো. মমিন উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন মমিন উল্লাহ। বিষয়টি হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
পরে নিজস্ব অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি হাফ-ওয়াল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন তিনি। প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে সম্প্রতি ঘরটির কাজ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার নবনির্মিত ঘরের চাবিটি মমিন উল্লাহর হাতে তুলে দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, শ্রমিকদলের সভাপতি আজাদ উদ্দিন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
উপস্থিত নেতৃবৃন্দ এ বি এম আশরাফ উদ্দিন নিজান সাহেবের মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন। অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 