শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গৃহহীন অসহায় মমিন উল্লাহ ঘর দিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। নিজস্ব সহযোগিতায় জরাজীর্ণ ঘরের পরিবর্তে তার জন্য নতুন একটি হাফ-ওয়াল ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মো. মমিন উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন মমিন উল্লাহ। বিষয়টি হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

‎পরে নিজস্ব অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি হাফ-ওয়াল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন তিনি। প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে সম্প্রতি ঘরটির কাজ সম্পন্ন হয়।

‎বৃহস্পতিবার নবনির্মিত ঘরের চাবিটি মমিন উল্লাহর হাতে তুলে দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, শ্রমিকদলের সভাপতি আজাদ উদ্দিন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

‎উপস্থিত নেতৃবৃন্দ এ বি এম আশরাফ উদ্দিন নিজান সাহেবের মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন। অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।





আর্কাইভ