বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » তিথির উল্লাস
তিথির উল্লাস
মুহাম্মদ আলমগীর হোসেন
![]()
অখন্ড মহাকাশের খন্ডিত চাঁদ
তোমার এ দৃশ্য আমার আধারের
এ দায় আমার, আমাদের!
তুমি মনোহর, শাশ্বত পূর্ণিমা তুমি
আমার পৃথিবী ঢেকেছে তোমাকে
তারই ফাঁকে যা দেখি নাম তার
প্রথমা দ্বিতীয়া অমানিশা পূর্ণিমা তিথি
বাহ্ ! চমৎকার!
কত প্রাণ মৃত্যুঘাতে নিয়েছ টেনে
আবার ক্রন্দন রোল;
কত জন মরিতে পারিয়াছে
বরং মারিয়াছি!
নিস্তব্ধ দেহের গহিনে জীবন্ত প্রাণ
অগ্নিশিখার মতো জ্বালাতে চায়।
নবজাতকের আগমনি বর্তায়
আহ্লাদ তোমার;
ভ্রুণ মেরে সেদিনও তো হেসেছ তুমি
এই হাসি নহে -
নিকৃষ্ট স্বার্থের বিশ্রী উল্লাস।
শুভ্র কুয়াশার অন্ধকার নিশি
ফুরাবেনা কোন দিন
হয়তো ফুরাবে, হয়তো
অন্ধকার আসবেনা আর মহাজগতে।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় 