শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
২০৮ বার পঠিত
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর)  : প্রথমবারের মতো লক্ষ্মীপুরের কমলনগরে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ ৬০ জন শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নেয়। বুধবার উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা, আইসিটি কর্মকর্তা শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধরণ সম্পাদক মো.ফয়েজ মাহমুদ, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানসহ অলিম্পিয়াডে উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা।

‎জানা যায়, প্রথমবারের মতো উপজেলা প্রশাসন ও কমলনগর গণিত ও বিজ্ঞান সমিতির যৌথ আয়োজনে এ অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের জুনিয়র গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং সিনিয়র গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রথমবারের এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা ।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, গণিত অলিম্পিয়াডটি শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর পাশাপাশি গণিত ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করাই হলো আমাদের মূল লক্ষ। আমি প্রত্যাশা করছি এ চর্চাটি অব্যহত থাকলে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো করবে।

‎





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ