শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
২৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

‎নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নবনির্বাচিত প্রাথমিক বিদ্যালয়  পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইয়ুবনগর চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা হয়।

‎আইয়ুব নগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব)’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান,  প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও চরফলকন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার। হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাবেক সভাপতি কামরুল হাসান, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো.মোসলেহ উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ  মাহমুদ, ওই এলাকার সাবেক ইউপি সদস্য নজির আহমেদ ও  ফিরোজ আলম প্রমুখ।

‎জানা যায়, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মেঘনার ভাঙনের শিকার হয়ে তখনকার সময় বাঘা মার্কেটে অস্থায়ীভাবে কিছু সময় পরিচালিত হয়। ওই জায়গায়ও বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়ে। পরে বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে ওই এলাকার লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও কেউ এগিয়ে আসেনি। পরে হাজী সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব) এর সাথে যোগাযোগ করা হলে তিনি আইয়ুব নগরে বিদ্যালয়টি স্থানান্তরের উদ্যোগ নেন। পরবর্তীতে তিনি ২০২০ সালে বিদ্যালয়ের নামে ৩২ শতাংশ জমি দান করে বিদ্যালয়টি স্থানান্তর করেন। এর আগে ওই এলাকায় ধর্মীয় শিক্ষার জন্য ফোরকানীয়া স্থাপন করেন তিনি। এ ছাড়াও সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব) মেঘনার ভাঙনে বিলীন অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে ২০১৫ সালে একটি গণকবরও স্থাপন করেন।





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ