বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নবনির্বাচিত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইয়ুবনগর চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা হয়।
আইয়ুব নগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব)’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও চরফলকন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার। হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাবেক সভাপতি কামরুল হাসান, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোসলেহ উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ মাহমুদ, ওই এলাকার সাবেক ইউপি সদস্য নজির আহমেদ ও ফিরোজ আলম প্রমুখ।
জানা যায়, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মেঘনার ভাঙনের শিকার হয়ে তখনকার সময় বাঘা মার্কেটে অস্থায়ীভাবে কিছু সময় পরিচালিত হয়। ওই জায়গায়ও বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়ে। পরে বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে ওই এলাকার লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও কেউ এগিয়ে আসেনি। পরে হাজী সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব) এর সাথে যোগাযোগ করা হলে তিনি আইয়ুব নগরে বিদ্যালয়টি স্থানান্তরের উদ্যোগ নেন। পরবর্তীতে তিনি ২০২০ সালে বিদ্যালয়ের নামে ৩২ শতাংশ জমি দান করে বিদ্যালয়টি স্থানান্তর করেন। এর আগে ওই এলাকায় ধর্মীয় শিক্ষার জন্য ফোরকানীয়া স্থাপন করেন তিনি। এ ছাড়াও সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব) মেঘনার ভাঙনে বিলীন অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে ২০১৫ সালে একটি গণকবরও স্থাপন করেন।





কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ 