বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : প্রথমবারের মতো লক্ষ্মীপুরের কমলনগরে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ ৬০ জন শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নেয়। বুধবার উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা, আইসিটি কর্মকর্তা শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধরণ সম্পাদক মো.ফয়েজ মাহমুদ, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানসহ অলিম্পিয়াডে উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা।
জানা যায়, প্রথমবারের মতো উপজেলা প্রশাসন ও কমলনগর গণিত ও বিজ্ঞান সমিতির যৌথ আয়োজনে এ অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের জুনিয়র গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং সিনিয়র গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। প্রথমবারের এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, গণিত অলিম্পিয়াডটি শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর পাশাপাশি গণিত ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করাই হলো আমাদের মূল লক্ষ। আমি প্রত্যাশা করছি এ চর্চাটি অব্যহত থাকলে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো করবে।





৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব 