মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ
কমলনগরে খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে প্রান্তিক খামারিদের আর্থিকভাবে সহায়তার লক্ষে গোখাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ গোখাদ্য বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. ফজলুল হক, কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, যুগ্ম সম্পাদক মোশারেফ হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি ও স্থানীয় উদ্যোক্তারা। ওই সময় উপজেলার ১৪৩ জন নিবন্ধিত খামারির হাতে আনুষ্ঠানিকভাবে এসব গোখাদ্য তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, “খামারিদের উৎসাহিত ও সহযোগিতা করতে বর্তমান সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আপনারা যেকোনো সেবার জন্য সরাসরি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আসবেন। খামারিরা স্বাবলম্বী হলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 