সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নিখোঁজ বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
কমলনগরে নিখোঁজ বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে রাবিয়া বেগম(৫৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মতির হাট এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাবিয়া ওই এলাকার মৃত শাহজানের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত কাল রোববার থেকে রাবিয়া বেগমকে খুঁজে পাচ্ছেন না তার পরিবার। সোমবার সকালে ঘটনাস্থলের পাশে শিশুরা ফুটবল খেলতে গিয়ে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের জানায়।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কমলনগর থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃদ্ধার পরনে বিভিন্ন স্বর্ণের গয়না ছিলো।ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে স্বর্নের গয়না লুটে নেয় দুর্বৃত্তরা । এ ছাড়াও বৃদ্ধা রাবিয়ার হাতে গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন 