শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ আসনে জোটের প্রার্থী মোশারফ হোসেন
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ আসনে জোটের প্রার্থী মোশারফ হোসেন
৮৪২ বার পঠিত
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর-৪ আসনে জোটের প্রার্থী মোশারফ হোসেন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ (রামগতি -কমলনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোশারফ হোসেনকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে১৪দলীয় জোটের শরিকদলের একান্ত বৈঠকে তার নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পান বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। কিন্তু মাঝ পথে নৌকার প্রার্থী পরিবর্তন নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়। শেষমেশ চূড়ান্তভাবে আওয়ামী লীগের জোট সমর্থিত ‘জাসদ’ থেকে নির্বাচিত মোশারফ হোসেনকে।

জানা যায়, মোশারফ হোসেন ৬০ এর দশকে অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধে রামগতি-হাতিয়া- ভোলাসহ দ্বীপাঞ্চলে মুজিববাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি ১৯৮৮ ইং সনে এ আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন ও ইস্কান্দার মির্জা শামিম। এ আসনে নৌকার মনোনীত প্রার্থী ফরিদুন নাহার লাইলী নমিনেশন জমা দেওয়ার পর আওয়ামী লীগ ও যুবলীগ ৩ গ্রুপে বিভক্ত হয়। সবাই যার যার অবস্থান থেকে ভোটের প্রস্তুতি গ্রহণ করলেও জোটের সিদ্ধান্তে এখন নিরব রয়েছেন। গত সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে বিকল্প ধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান নির্বাচিত হলেও এ বছর ঋণখেলাপীর কারণে তার নমিনেশন বাতিল হয়।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো নিজাম উদ্দিন বলেন, নৌকার মনোনীত প্রার্থী ফরিদুন নাহার লাইলীকে নমিনেশান দেওয়ায় আমরা এত দিন তার পক্ষেই ছিলাম। এখন যদি জোটের প্রয়োজনে তাকে বাদ দিয়ে মোশারফ হোসেনকে দেওয়া হয় আমরা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে তাকে জিতানোর জন্য কাজ করবো।

এ বিষয়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের জোটের প্রার্থী মোশারফ হোসেন বলেন, এর আগেও আমি এ আসনে এমপি ছিলাম। কখনো নিজের জন্য কিছু করিনি। অন্যায়কে প্রশ্রয় দেয়নি এখন জোটের প্রয়োজনে এ আসনে আমাকে আবারো মনোনয়ন দিয়েছে। আমি জয়ী হলে রামগতি - কমলনগরের মেঘনার ভাঙন রোধসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে এক হয়ে কাজ করতে চাই।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ