শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
৫৮৮ বার পঠিত
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

 

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলনগর থানা, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি, যুবলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। ---

এছাড়াও জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র উদ্যোগে শহীদ বেদীতে ফুল দিয়ে হাজিরহাট বাজারে বিজয় শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে জেএসডি’র উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বক্তব্য রাখেন।

এর পর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক কসরতে অংশ নেয়। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

 

 ---

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো: রেজা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের ও মো. সফিক উদ্দিন প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ