শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলনগর থানা, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি, যুবলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। ![]()
এছাড়াও জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র উদ্যোগে শহীদ বেদীতে ফুল দিয়ে হাজিরহাট বাজারে বিজয় শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে জেএসডি’র উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বক্তব্য রাখেন।
এর পর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক কসরতে অংশ নেয়। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
![]()
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো: রেজা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের ও মো. সফিক উদ্দিন প্রমুখ।





কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ 