শিরোনাম:
●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বিনোদন » গোপন কথা ফাঁস
প্রথম পাতা » বিনোদন » গোপন কথা ফাঁস
৩৩৯৯ বার পঠিত
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপন কথা ফাঁস

বিনোদন ডেস্ক
---

পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। অবশ্য এখন আর বাবার পরিচয়ে পরিচিত হতে হয় না তাকে। ২৭ বছরের আলিয়া নিজেই জনপ্রিয় অভিনেত্রী। শুধু তাই নয়, বলিপাড়ার মিষ্টি নায়িকা হিসাবে তিনি দর্শকদের মধ্যে যথেষ্ট পরিচিত। পাশাপাশি তার ফিগার, ফ্যাশন সেন্সও সিনেপ্রেমীদের কাছে কদর পেয়ে এসেছে বরাবর। এবার সকলের সামনে প্রকাশ করলেন তার ফিট থাকার রহস্য। আলিয়া নিজে ভীষণ ফুডি। এমনকি ছোটবেলায় খুবই মোটা ছিলেন তিনি।
নায়িকার পুরনো ছবির সঙ্গে আজকের আলিয়ার মিল খুঁজে পাওয়াই দুষ্কর। সেই আলিয়াই এখন স্লিম অ্যান্ড ট্রিম। নিয়মিত শরীরচর্চা তো করেনই, পাশাপাশি ডায়েটও মেনে চলেন কড়া ভাবে। তবে সেই ডায়েটে রয়েছে একটু রহস্য। খেতে ভালবাসেন বলে সবসময়ই অনেক কিছু খেতে ইচ্চা করে তার। কিন্তু ডায়েটের ফলে সে সব খাবারের দিকে তাকাতেও পারেন না। তাই খিদে নিবারণ করার জন্য পান করেন আলিয়া। একটি ভিডিওতে নিজেই প্রকাশ্যে এনেছেন তার এই গোপন রহস্য। তিনি নিজেই জানিয়েছেন খিদে পেলেই জল খেয়ে নেন তিনি। একে ওয়াটার থেরাপি বলে। আসলে আমাদের যখন খিদে বোধ হয় তখন আমাদের শরীর হিহাইড্রেট হয়ে পড়ে। সে সময় জল খেলে খিদে মেটে। কিন্তু আমরা অনেকেই খিদে পেলে অনেক খাবার একসঙ্গে খেয়ে নিই। এতে মেদ জমে শরীরে। খুব সহজ উপায়ে নিজেকে মেদহীন রাখেন আলিয়া। এই থেরাপি কিন্তু আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন।





আর্কাইভ