শিরোনাম:
●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাছ কাটলেন ইউপি সদস্য, মামলা করতে গড়িমসি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাছ কাটলেন ইউপি সদস্য, মামলা করতে গড়িমসি
১১২৩ বার পঠিত
শনিবার ● ১৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে গাছ কাটলেন ইউপি সদস্য, মামলা করতে গড়িমসি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক বনায়ন কর্মসূচীর রাস্তার অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের একটি গামারি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া। যার আনুমানিক মূল্য প্রায় ৫০হাজার টাকা। খবর পেয়ে পুলিশ ও বন কর্মকর্তা গাছের গুড়িগুলো উদ্ধার করে ওই ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় রেখেছেন। এ ছাড়াও ওই সড়কে দীর্ঘ দিন একটি প্রভাশালী চক্র বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিলেও এখন পর্যন্ত কোন মামলা করেনি বন বিভাগ।

জানা যায়, শুক্রবার সকালে চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মিয়া একটি গামারি গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাপর আহম্মদ গাছের গুড়িগুলো জব্দ করেন। পরে বন কর্মকর্তা মো. আব্দুর কাদের গিয়ে চরমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রেখে আসেন। এদিকে দীর্ঘ দিন থেকে ওই সড়কের বিভিন্ন প্রজাতির গাছ একটি প্রভাবশালী চক্র কেটে নিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু মিয়ার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

উপজেলা বন বিভাগের নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, তোরাবগঞ্জ –মতিরহাট সড়কে বহু আগে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা সামাজিক বনায়ন কর্মসূচী প্রকল্পের আওতায় গাছ লাগান। কমলনগরে প্রশিকার বর্তমানে কোন কার্যক্রম না থাকায় আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে গাছের গুড়িগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

আর্কাইভ