শিরোনাম:
●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ ●   কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » এক্সক্লুসিভ » ১২৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়সী নারী রেহতী বেগম!
প্রথম পাতা » এক্সক্লুসিভ » ১২৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়সী নারী রেহতী বেগম!
১৬০০ বার পঠিত
শনিবার ● ৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়সী নারী রেহতী বেগম!

নিউজ ডেস্ক

 

---

করোনা ভাইরাসের টিকা দিতে গিয়ে ভারতে সন্ধান মিলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বয়সী নারীর। তিনি হলেন জম্মু-কাশ্মীরের বরমুলার রেহতী বেগম। রেশন কার্ড অনুযায়ী তার বয়স এখন ১২৪ বছর। রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দ্বারে দ্বারে যাচ্ছেন। এরই মধ্যে তাদের সামনে চলে আসেন রেহতী বেগম। তাতে তিনি নিজের বয়স ১২৪ বছর বলে দাবি করেন। কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী হিসেবে চিহ্নিত জাপানের কানি তানাকা।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে তার বয়স ১১৮ বছর। সেই হিসেবে রেহতী বেগম তার চেয়ে ৬ বছরের বড়। তবে এ যাবত বিশ্বে সবচেয়ে বেশি বয়সী নারীর রেকর্ড ছিল ফরাসি এক নারী জ্যাঁন কালমেন্টের। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী নারী বলে স্বীকৃত। কিন্তু তার চেয়েও দুই বছরের বড় রেহতী বেগম। আবারও বলে নিতে হয় যে, রেহতী বেগমের বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়। তা সত্ত্বেও তার এই বয়সের তথ্য জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। একজন চিকিৎসক নিশ্চিত করে বলেছেন, রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে।

সূত্র : মানবজমিন 





আর্কাইভ