শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৭ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, কমলনগরের ৩ জলদস্যু আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, কমলনগরের ৩ জলদস্যু আটক
৬০৭৬ বার পঠিত
সোমবার ● ৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, কমলনগরের ৩ জলদস্যু আটক

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

ভোলা :  মেঘনার বিচ্ছিন্ন চর ভোলার মদনপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৭ জুন) বিকেলে মেঘনার মদনপুর এলাকা  কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২টি রাম দা এবং ২টি করাত উদ্ধার করা হয়।

আটকরা হলেন, জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫) আবদুর রহিম (৪৭) ও নুর আলম (৪০)।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেঘনার দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডে ল্যা. এসএম তাহসিন রহমানের নেতৃত্বে একটি টিম মেঘনার মদনপুর চরে অভিযান চালায়। ওই সময় জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ড দস্যুদের ধাওয়া করে ৩ জনকে আটক করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যা: এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সূত্র : ঢাকা পোস্ট

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ