রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » জারিরদোনা খাল
জারিরদোনা খাল
রাকিবুল ইসলাম রাহান
![]()
হাজিরহাটের পাশে খাল,
চলত জলের টান।
নৌকা ভেসে গাইত লোক,
জারির শত গান।
সবুজ পাড়ে বাতাস বয়,
ঢেউয়ে বাজে সুর।
প্রকৃতিরই প্রাণ সে খাল,
ছিলো সে কত ঘুর!
আজকে যেন শুকনো বুক,
বালু চেপে রয়।
ঘেরা দেয়াল নিঃসাড় জল,
চোখে জলই কয়।
খাল তো প্রকৃতির রক্ত,
স্রোতই তার ভাষা।
চুপ করে যদি থাকে সব,
মরে যাবে আশা।
দখল করে গড়ছে ঘর,
থামে খালের প্রাণ।
গাছও কাঁদে, বাতাস বোঝে,
নীরবতার গান।
চাই না মিথ্যা বুলি আর,
চাই না শুধু বুলি।
ফিরিয়ে দাও প্রাণ খালেতে,
ভাঙো মিথ্যা গুলি।
সবুজ পাড়ে গাছ দুলবে,
পাখি গাইবে গান।
শিশুদের সাথে হাঁটবে খাল,
ফিরে আসুক প্রাণ।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় 