শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নদীতে মাছ ধরতে গিয়ে ৫দিন ধরে নিখোঁজ কমলনগরের জেলে
প্রথম পাতা » চট্টগ্রাম » নদীতে মাছ ধরতে গিয়ে ৫দিন ধরে নিখোঁজ কমলনগরের জেলে
৫০৩ বার পঠিত
রবিবার ● ২৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদীতে মাছ ধরতে গিয়ে ৫দিন ধরে নিখোঁজ কমলনগরের জেলে

 কমলনগর (লক্ষ্মীপুর প্রতিনিধি

---

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ঠেঙার চর থেকে কমলনগরের মোহাম্মদ শামসুদ্দিন (৩২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

গত বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ঠেঙ্গার চরে নৌকা থেকে নেমে নিখোঁজ হয় সে। নিখোঁজ শামসুদ্দিন কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

নৌকার মাঝি হারুনুর রশিদ জানান, নিখোঁজ শামসুদ্দিনসহ আমরা পাঁচজন কমলনগরের উপকূল থেকে মাছ ধরতে যাই। দুইদিন আমরা সবাই নৌকায় এক সাথেই ছিলাম। বুধবার বিকেলে ঠেঙ্গার চরে নৌকা ভিড়লে শামসুদ্দিন নৌকা থেকে নেমে গিয়ে আর ফিরে আসেনি। আমরা দুইদিন খোঁজাখুজিঁ করে না পেয়ে এলাকায় চলে এসে তার পরিবার জানাই। এখন তার পরিবারের লোকজন নিয়ে আবার খুঁজতে ওই চরে এসেছি।

নিখোঁজের বাবা মোহাম্মদ হোসেন জানান, গত সোমবার উপজেলা লুধুয়া ঘাট থেকে হারুন মাঝিসহ তারা পাঁচজন মাছ ধরার উদ্দেশ্য নৌকা নিয়ে হাতিয়ার দিকে রওয়ানা দেন। দুইদিন মাছ ধরার পর ঠেঙ্গার চরে নৌকা নোঙর করলে শামসুদ্দিন নৌকা থেকে চরে নেমে আর ফিরে আসেনি বলে হারুন মাঝি আমাদের জানান। বিষয়টি আমরা কমলনগর থানাকে অবহিত করেছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, শামসুদ্দিন নামে এক জেলে নিখোঁজের বিষয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে এসেছে। সামসুদ্দিন যে থানা এলাকায় নিখোঁজ হয়েছে ওই থানায় সাধারণ ডায়েরি করতে তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।#






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎ কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎

আর্কাইভ