বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আম পাড়তে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কমলনগরে আম পাড়তে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে হাসিবুর রহমান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর পাগলা গ্রামের মফিজ মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির আবদুর রহমানের ছেলে ও উত্তর চর জাঙ্গালিয়া তালিমুল কুরআন কওমী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র ছিলো।
হাসিবের নানা মাস্টার মফিজ উল্লাহ জানান, হাসিব দুপুরে আম পাড়তে ঘরের টিনের চালায় উঠে। ওই সময় টিনের চালায় বিদ্যুতের ছেঁড়া তারে সে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান চার বছর আগে তার মা মারা গেলে নানা বাড়িতে থেকে সে লেখাপড়া করে আসছিলো। তার মৃত্যুতে ওই বাড়িতে এখন শোকের মাতম চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 