শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
৫৯৭ বার পঠিত
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মো. সিমুল (৩০) নামে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের পল্লী সিকিৎসক সুজনের বাড়ির পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়। সিমুল ওই এলাকার মোতাচ্ছিন বাঘার ছেলে।

সিমুলের বড় ভাই মো. মুনছুর জানান, ভোররাতে সিমুল সাহরি খেয়ে বের হয়ে আর ফিরেনি। সকালে তার ঝুলন্ত লাশ দেখে লোকজন আমাদের খবর দেয়। তার হাত-পা ও মুখ বাঁধা এবং পা মাটির সাথে লাগানো রয়েছে। সিমুলের শ্বশুর বাড়ির লোকজনের সাথে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে বলেও তিনি আরো বলেন।

চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সিমুল খুব সহজ সরল প্রকৃতির লোক ছিলো। শুনেছি সিমুলের শ্বশুর পক্ষের লোজনের সাথে তার দ্বন্দ্ব ছিলো। আশা করছি পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে কেউ তাকে হত্যা করে লাশ গাছের ঝুলিয়ে রেখেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎
কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎ কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎
আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে

আর্কাইভ