সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে নিহতের পরিবার, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়সহ ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মধ্যে ৪৭ হাজার ৫ শ’ টাকা আর্থিক সহায়তা ও ৯০ কেজি চাল প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জিআর ক্যাশ (নগদ অর্থ) ও ফিডার (চাল) বরাদ্দের আওতায় চর লরেঞ্চ এলাকায় পানিতে ডুবে নিহত মো. শিপনের বাবা নো: বাবুলকে ২৫ হাজার টাকা, চরকালকিনি ইউনিয়নের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মো: আলা উদ্দিনকে ১৫হাজার টাকাও চর মার্টিন এলাকার অসহায় পরিবারের মো: আইজলকে ৭হাজার ৫শ’ টাকার চেক প্রদান করা হয়। ওই সময় তিন পরিবারকে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চালও দেওয়া হয়।





কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ 