শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
৪০১ বার পঠিত
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২২) নামে এক কলেজপড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহতের স্বামী সজিব আহমেদ জয় (২৭)কে আটক করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানান। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার  দক্ষিণ চরকাদিরা ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎ নিহত সুমাইয়া হাজিরহাট  ইউনিয়নের  ৬ নাম্বার ওয়ার্ডের আবুল কালামের মেয়ে এবং সে হাজিরহাট উপকূল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ  ও এলাকাবাসূ সূত্রে জানা যায়, হাজিরহাট উপকূল সরকারি কলেজে পড়ার সময় সুমাইয়া ও জয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জয়ের পরিবার মেনে না নেয়ায় প্রায় তিন বছর আগে আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এ বিয়ে মেনে না নেয়ার কারণে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার শালিস  বৈঠকও হয়।

‎ শুক্রবার রাতে সুমাইয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সবাইকে জানান জয় ও তার পরিবার। পরে পুলিশ গিয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

‎এদিকে সুমাইয়ার বাবা আবু কালাম দাবি করেন,তার মেয়েকে পারিবারিক বিরোধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ফরিদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটনে পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎

 

 

‎

‎





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ