শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ট্রাক্টর ট্রলীর চাপায় শিশুর মৃত্যু
কমলনগরে ট্রাক্টর ট্রলীর চাপায় শিশুর মৃত্যু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মালবাহী ট্রাক্টর ট্রলীর চাপায় মো. সুমন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটারিরহাট-খায়েরহাট সড়কে দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন পাটারিরহাট ইউনিয়নের জাকের মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুমন পাটারিরহাট-খায়েরহাট সড়কে বাইসাইকেল চালাচ্ছিল। ওই সময় মালবাহী একটি ট্রাক্টর ট্রলী নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এর পর অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।





রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা 