শনিবার ● ৩০ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান
দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেশকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশ বাঁচবে, আর দেশ বাঁচলেই আমরা বাঁচবো। এর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার দুপুরে খায়ের এলাকায় জারিরদোনা খাল পুনখনন পরিদর্শনে গিয়ে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পেয়ে কতটা বিনয়ী। প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমতার চেয়ার কতটা উত্তাপ তা আমি জানি। এ ক্ষমতার প্রভাবের কারণে হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। এ ক্ষমতা বায়তুল মোকাররমের খতীবকেও পালাতে বাধ্য করেছে। আমরা পালাতে চাই না। আমরা জনগনের পাশে থাকতে চাই।
নিজান বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো বিএনপি সরকার ক্ষমতায় গেলে দুর্নীতি, লুটপাট করবেনা। আমরা সে পথেই হাটছি। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রেসিডেন্ট এবং তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হয়েও কিভাবে সাধারণ মানুষের সাথে মিশছেন এবং অতিসাধারণ জীবন যাপন করছেন। ওই সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী যদি অতিসাধারণ জীবন যাপন করতে পারেন ; আপনারা কেন পারবেন না। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।
সাংসদ নিজান ওই সময় নেতা কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা যে টোকেনের রাজনীতি শুরু করেছেন। এ রাজনীতি আপনাদের ধ্বংস করে দিবে। দয়া করে টোকেনের রাজনীতি বন্ধ করুন।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, এলজিইডি লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জল সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী ও যুগ্ম আহবায়ক আবু ছায়েদ দোলন প্রমুখ।
জানা যায়, চলতি বছরে কমলনগর উপজেলা প্রকৌশলীর দপ্তর জারিরদোনা খালের সাড়ে ৫কিলোমিটার পুনখননের জন্য ১ কোটি সাড়ে ৯লাখ টাকা প্রাক্কলিত মূল্যে টেন্ডার আহ্বান করেন। এতে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স নিলিমা ট্রেডার্স ১ কোটি ৪লাখ টাকায় ওই কাজ পান।





কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার 