শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি
৭০০ বার পঠিত
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরের ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বলিরপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি দোকানি করিম স্টোর, পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের ফার্মেসি, আনোয়ার বস্ত্রবিতান, আবদুর রহমান টেইলার্স, সুমন টেলিকম, আব্বাস ফল বিতানসহ সকল দোকানঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
ওই বাজারের পল্লী চিকিৎসক মো. রুবেল বলেন, আমি সকালে একজন রুগির ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দোকানে বসলাম। ওই সময় দুইটি বিকট আওয়াজ শুনে বাহির হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে চড়িয়ে পড়ছে। তখন আমি চিৎকার দিয়ে ফায়ার সার্ভিসে কল দেই।

কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল মন্নানসহ ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে। বৈদ্যুতিক সার্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ