শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
২৯৩ বার পঠিত
সোমবার ● ২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ

ইউছুফ আলী মিঠু,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জমি দান করার ২৫ বছরেও কমিউনিটি ক্লিনিক না হওয়ায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ১০হাজার মানুষ। এতে চরম ক্ষোভ বিরাজ করছে ওই এলাকায়। এছাড়াও কোন সিদ্ধান্ত না হওয়ায় একটি মহল ওই জমিটি তাদের  দখলে নেওয়ার পায়তারা করছেন।

‎জানা যায়,  উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের আনন্দ বাজার (আন্দারঘর)  ঘনবসতিপূর্ণ এলাকা।  ২৫ বছর আগে ওই এলাকার লোকজন  প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে একটি কমিউনিটি ক্লিনিক করার দাবি করেন প্রশাসনের কাছে। ওই সময় এলাকাবাসীর দাবির পরিপেক্ষিতে স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে বলা হয়; কেউ যদি স্বাস্থ্য বিভাগের নামে জমি দান করেন তাহলে কমিউনিটি ক্লিনিক করা সম্ভব। পরে ২০০১ সালের ১৩ই আগস্ট  জনস্বার্থে ওই এলাকার মো. মোস্তফা আন্দারঘর সংলগ্ন চরজাঙ্গালিয়া মৌজার ৫ শতাংশ জমি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনলয়ের সচিব বরাবরে দান করে দেন। জমি দান করার দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ কোন কমিউনিটি ক্লিনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।  ফলে ওই জমিটি এখন দখল করার পায়তারা করছে একটি মহল। এতে চরম ক্ষোভ বিরাজ করছে ওই এলাকায়।

‎ওই এলাকার বাসিন্দা ফয়েজ আহম্মদ ও বদিউল আলম বলেন, আশপাশে কোন স্বাস্থ্য কেন্দ্র  না থাকায় দীর্ঘদিন থেকে এ এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া ২৫ বছর আগে জনস্বার্থে মো. মোস্তফা জমি দিয়েছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না নেয়ায় ক্ষোভ প্রকাশ এবং অতিদ্রুত এখানে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা।

‎এ বিষয়ে আন্দারঘর এলালার বাসিন্দা জমি দাতা মো. মোস্তফা বলেন, এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে ৫ শতাংশ জমি দান করেছি। জমি দিয়ে ক্লিনিক স্থাপনের জন্য দীর্ঘ ২৫ বছর সরকারের বিভিন্ন দপ্তরে বহুবার ঘুরেছি। কিন্তু সরকার পক্ষের কোন টনক নড়েনি। এখন একটি কুচক্রী মহল ওই জমিটি দখলের পায়তারা করছেন।

‎এ বিষয়ে সদ্য বদলী হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে এ মুহূর্তে কোন কমিউনিটি ক্লিনিক করার পরিকল্পনা নেই। আমরা দানকৃত জমিটি মূল মালিককে তার নিয়ন্ত্রণে রাখতে বলেছি। সরকারের পক্ষ থেকে পরে কোন সিদ্ধান্ত আসলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

‎কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্থানীয় দাতাদের কাছ থেকে জমি নেওয়া হয়। সরকার সেখানে স্থাপনা নির্মাণ করে চিকিৎসা কার্যক্রম চালায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় দেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করবে সরকার। তাই দ্রুত সময়ের মধ্যে ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে  কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য জোর দাবি করেন এলাকাবাসী।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎ কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎
আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে
কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর ‎ কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর ‎
‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎ ‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎ কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

আর্কাইভ