শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
৪৩৫ বার পঠিত
বুধবার ● ৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎

কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

 

---

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানজিং কমিটির সভাপতি হয় ব্যক্তিগত পছন্দের লোকজন। যাকে সভাপতি করলে প্রধান শিক্ষক তার ইচ্ছামত কাজ করতে পারবেন তাকেই তিনি সাপোর্ট দিচ্ছেন। অথচ হওয়া দরকার ছিলো,যে ব্যক্তি শিক্ষানুরাগী,  শিক্ষার প্রতি যার দরদ আছে অথবা এলাকায় ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষা নিয়ে যিনি ভাবেন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বুধবার সকালে

‎কমলনগর উপজেলার প্রশাসনের আয়োজনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

‎তিনি বলেন, সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ এখন আর বই পড়ে না। আর শিক্ষার্থীদের ভালো লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়াও সমাজ থেকে নৈতিকতা উঠে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের শিক্ষকদের তাগিদ দিয়েছেন তিনি।

‎কমলনগর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল)  শামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  সাবেক বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো.নুরুল ইসলাম, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও চরলরেন্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেকম্পিউটার ও প্রিন্টারসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ