শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৩১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন
১৪৫৫ বার পঠিত
রবিবার ● ৩১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে চরলরেন্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. আশফাকুর রহমান মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  একেএম নুরুল আমিন মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলাম ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ।

জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে এসডিজি-৩ ‘সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করণে’ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম শুরু করা হয়।

হেলথ্ কার্ডের মধ্যে শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিগত অবস্থা, শারীরিক সমস্যা, দৃষ্টি পরীক্ষা, রক্তশূন্যতা, পালস্ ও হার্টবিটসহ সামগ্রিক বিষয় উল্লেখ থাকবে। লক্ষ্মীপুরের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ শিক্ষার্থী স্কুল হেলথ্ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের শারীরিক অবস্থা যাচাই করা হবে। তাদের শারীরিক এবং পুষ্টিকর বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য কার্ডে লিপিবদ্ধ থাকবে। শারীরিক কোন সমস্যা থাকলে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবার প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা যাতে শিক্ষার পাশাপাশি মানষিক ও শারীরিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে রামগতি ও উপজেলা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী তিন মাসের মধ্যে জেলার সাড়ে তিন লাখ শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ্ কার্ড বিতরণ করা হবে।

 

 

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎
কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

আর্কাইভ